২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে গলা কাটা লাশ উদ্ধার

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল এলাকার একটি ডোবা থেকে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল এলাকার একটি ডোবা থেকে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গরবার দুপুর ১টায় লাশ উদ্ধার করে কচুয়া থানা পুলিশ ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। নিহত মো. মানিক মিয়া (৪৫) কচুয়া উপজেলার হরিপুর গ্রামের সিকদার বাড়ির মো. মোতালেব মিয়ার ছেলে। তিনি মাঝিগাছা বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন। কচুয়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এলাকাবাসী ডোবায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১৪ ঘ.