২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে অস্ত্র উদ্ধার, আটক ২

মাদারীপুরের কাওরাকান্দি ঘাট থেকে একটি ‘ওয়ান শুটার গান’ উদ্ধার ও দু’জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 07:45 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কাওরাকান্দি ঘাট থেকে একটি ‘ওয়ান শুটার গান’ উদ্ধার ও দু’জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার আটক মিজানুর রহমান খান ও নাসির ফকিরকে অস্ত্রটি সহ জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি মাদবরের চর ইউনিয়নের কাওরাকান্দি এলাকায়। শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, সোমবার গভীর রাতে এএসপি আমিনুর রহমানের নেতৃত্বে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল কাওরাকান্দি ঘাটে অভিযান চালায়। “এসময় সন্ত্রাসী নাসিরের কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করে র‌্যাব।” পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিজানকে জেলার শিবচরের ভা-ারীকান্দি এলাকা থেকে আটক করে। মিজানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪৬ ঘ.