২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার সাংবাদিক সমাবেশ

বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সমাবেশ করবে সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সমাবেশ করবে সাংবাদিকরা। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলে চাকরিচ্যুত সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ, কর্মক্ষেত্রে সাংবাদিক নির্যাতন বন্ধ, ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ বিগত সময়ে নিহত সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা প্রদান এবং মুক্ত স্বাধীন গণমাধ্যমের দাবিতে এই সমাবেশ হবে। সমাবেশে অংশ নিতে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বিএফইউজে’র একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, অন্য অংশের সভাপতি রুহুল আমিন গাজী ও ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, অন্য অংশের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হাসান খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২০৪ ঘ.