২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্ককাণ্ডে মামলার নির্দেশ

সোনালী ব্যাংকের সাবেক এক এমডিসহ সন্দেহভাজনদের ক্ষেত্রে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করতে সোনালী ব্যাংককে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবিরসহ সন্দেহভাজনদের ক্ষেত্রে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আলোচিত হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির ঘটনায় মামলা হচ্ছে- অর্থমন্ত্রী একথা জানানোর পরদিনই অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংকের বর্তমান এমডি’র কাছে পাঠানো এক চিঠিতে এই দুই নির্দেশ দেয়া হল। ৯ সেপ্টেম্বর ইস্যু করা চিঠিটি সোমবার পাঠানো হয় বলে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। চিঠিতে বলা হয়েছে, হলমার্কের সাম্ú্রতিক ঘটনায় যে সব ক্ষেত্রে বিভাগীয় (প্রযোজ্য) ও ফৌজদারি ব্যবস্থা গ্রহন করা যায়- সে সব ক্ষেত্রে তা গ্রহণ করতে আদেশক্রমে নির্দেশ দেয়া হল। চিঠির শেষে বলা হয়েছে, সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবিরসহ যাদের এই ঘটনার সঙ্গে সম্úৃক্ত থাকার বিষয়ে সন্দেহ রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেও নির্দেশ দেয়া হল। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার বলেন, হলমার্কের অর্থ কেলেঙ্কারি সঙ্গে আরো ‘অনেকে’ জড়িত। তাদের বিরুদ্ধে শিগগিরই মামলা করা হবে। একইসঙ্গে টাকা উদ্ধারের ‘বিভিন্নমুখী’ উদ্যোগ নেয়া হবে বলেও মন্ত্রী জানান। স¤প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় সোনালী ব্যাংক থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলার তথ্য বেরিয়ে আসে। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নেয় দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি। দুর্নীতি দমন কমিশন এ অভিযোগের তদন্ত করছে। সোনালী ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের ইতোমধ্যে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২১২৬ ঘ.