২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

কুমিল্লার চান্দিনা উপজেলায় সোমবার বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 02:46 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চান্দিনা উপজেলায় সোমবার বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাওতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত রবিন (৬) নাওতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক পার হওয়ার সময় টিআর ট্রাভেলসের একটি বাস ধাক্কা দিলে রবিন গুরুতর আহত হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ বাসটি চান্দিনা বাসস্ট্যান্ড থেকে আটক করেছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ দিয়ে দেয়া হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৪০ ঘ.