ময়মনসিংহ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ভাইকে খুনের দায়ে আরেক ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সোমবার বিশেষ দায়রা জজ হুমায়ুন কবীর আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। এছাড়া তার ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
দণ্ডিত মো. ইসমাইল উপজেলার তেলুয়ারী গ্রামের কিতাব আলীর ছেলে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামি ইসমাইলের স্ত্রী হাজেরা খাতুন ও সুজেদা খাতুনকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, পূর্ব শত্র“তার জের ধরে ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি ইব্রাহিমকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার ভাই ইসমাইল। ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওই দিনই ইব্রাহিমের স্ত্রী মুজেদা খাতুন ঈশ্বরগঞ্জ থানায় ইসমাইল ও তার দুই স্ত্রীর বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮১২ ঘ.
bdnews24