চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের দুই কর্মচারীকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে।
সোমবার সিসিসির প্রশাসনিক বিভাগ থেকে ৬ নম্বর সার্কেলের উপ-কর কর্মকর্তা নুরুল আলম ও ৭ নম্বর সার্কেলের প্রধান সহকারী গৌতম সেনকে এ আদেশ দেয়া হয়।
সিসিসির জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম নগরীতে একটি কন্টেইনার ইয়ার্ডের আয়তনের পরিমাপে বড় ধরণের অনিয়ম প্রমাণিত হওয়ায় দুজনকে শোকজ করা হয়েছে।
কেন তাদের সাময়িক বরখাস্ত করা হবে না তা জানাতে তিনদিন সময় দেয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/আরএ/১৮১০ ঘ.
bdnews24