২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের ৪ ছাত্র গ্রেপ্তার

পরীক্ষার ফরম পুরনকে কেন্দ্র করে ভাংচুরের ঘটনায় দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটে চার ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 11:01 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার ফরম পুরনকে কেন্দ্র করে ভাংচুরের ঘটনায় দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটে চার ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। অধ্যক্ষের অভিযোগের প্রেক্ষিতে সোমবার ইনস্টিটিউটের ক্যাম্পাস তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত হচ্ছে চতুর্থ সেমিস্টারের ছাত্র সামিদুর রহমান, ষষ্ঠ সেমিস্টারের ছাত্র আব্দুল হাই, জাকির হোসেন ও তানজির রহমান তুহিন। গত রোববার দুপুরে ইনস্টিটিউটের অধ্যক্ষের কক্ষ ও একটি ব্যবহারিক শ্রেণী কক্ষে ভাংচুর চালানো হয়। কোতয়ালী থানার এসআই জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসে আজ আবার বিক্ষোভ ও বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে বেলা ১২টার দিকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।” ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৪র্থ সেমিস্টারের ছাত্র শফিকুল হাসান, ইমতিয়াজ আহমেদ, ফরহাদ মঞ্জুর ও সামিদুল ইসলামের ক্লাস উপস্থিতি ৮০ শতাংশের কম রয়েছে এবং ষষ্ঠ সেমিস্টারের ছাত্র আরিফুজ্জামান, গোলাম মোস্তফা ও বনি আমিন টেস্ট পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। “ক্লাসে অনিয়মিত উপস্থিতি এবং টেস্ট পরীক্ষায় অংশ গ্রহণ না করায় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ওই সাত ছাত্রকে পরীক্ষার ফরম পুরণ করতে দেওয়া হয়নি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫৪ ঘ.