২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ভূমি উন্নয়ন করের টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুরের এক ভূমি সহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 05:39 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি উন্নয়ন করের টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুরের এক ভূমি সহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ‘প্রামানিত’ হওয়ায় গত ৬ অগাস্ট জেলা প্রশাসক তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও সাময়িক বরখাস্ত করা হয় বলে কর্তৃপক্ষ জানায়। অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা বাবলু মিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অবস্থায় তাকে বরথাস্ত করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ুন কবির জানান, সম্প্রতি রাজস্ব নিরীক্ষায় গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক কর্মকর্তা মো. বাবলু মিয়া ২০১০/১১ অর্থবছরের ভূমি উন্নয়ন কর আদায়ের পর সরকারি কোষাগারে জমা না দিয়ে ২ লাখ ৪৮ হাজার ৮ টাকা আত্মসাৎ করার ঘটনা ধরা পড়ে। সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে গত ৬ অগাস্ট বিভাগীয় মামলা করা হয় বলে জানান তিনি। “একই সঙ্গে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৩৩ ঘ.