২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন মন্ত্রী

নদী, খাল ও বালুমহাল দখলকারী ভূমি দস্যুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী, খাল ও বালুমহাল দখলকারী ভূমি দস্যুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় রোববার তিনি এ নির্দেশ দেন। ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অর্পিত স¤পত্তির ‘ক’ ও ‘খ’ তফসিলের বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইবুন্যাল ও কমিটির কাছে জনগণের যাওয়া নিশ্চিত করতে ব্যাপক প্রচারের ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়। এ ছাড়া সংশ্লিষ্ট সম্পত্তির তালিকা ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র অথবা স্থানীয় পত্রিকায় প্রচারেরও নির্দেশ দেন মন্ত্রী। সভায় ভূমি উন্নয়ন কর ও রাজস্ব আদায় বৃদ্ধি; আত্মসাৎ ও জালিয়াতি বন্ধ করতে কঠোর পদক্ষেপ; সরকারের আন্তঃজেলা সীমানা বিরোধ মামলা নি®পত্তি, বনভূমির সীমানা চিহ্নিত করা; অধিগ্রহণ করা অব্যবহৃত জমি পুনঃগ্রহণ; দিয়ারা জরিপের বাইরের চরভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন; দেশব্যাপী জরিপের অগ্রগতি পর্যালোচনা; চা বাগান ইজারা ও নতুন ভূমি অফিস স্থাপনের ব্যাপারে আলোচনা করা হয়। ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, ভূমিসচিব মোখলেছুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নূরুল হক, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুয়াজ্জেম হোসেন ও বিভাগীয় কমিশনাররা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১২৬ ঘ.