২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুন্নাফ হোসেন শিম্পুকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুন্নাফ হোসেন শিম্পুকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার বিকালে শহরের বেনেরপোতা এলাকা থেকে তার সঙ্গে দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ নয় বোতল ফিন্সিডিল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শিম্পু তালার কাশিপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং জেলা আওয়ামী লীগ সভাপতি ও তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য শেখ মুজিবর রহমানের ভাতিজা। গ্রেপ্তার অপর দু’জন হলেন কাশীপুর গ্রামের শেখ আবদুর রহমানের ছেলে ইকবাল হোসেন (২২) ও চৌগাছা গ্রামের মাহমুদুল হাসানের ছেলে শেখ আবির হাসান (২৩)। সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মোটরসাইকেলে এ তিনজন যাওয়ার সময় পুলিশ তাদের থামিয়ে তল্লাশি করে। তাদের দেহে বিশেষভাবে বাঁধা নয় বোতল ফেনসিডিল পাওয়া যায়। বিষয়টি সাংসদ মুজিবরকে জানানো হলে তিনি তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তিনি আরো বলেন, শিম্পুর বিরুদ্ধে তালার পাটকেলঘাটায় জমি দখল, সন্ত্রাস, কেন্দ্রীয় সৈনিক লীগ নেতা সরদার মুজিব ও জেলা আওয়ামী লীগ নেতা আরাফাত হোসেনসহ দলীয় নেতা-কর্মীদের উপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.