ফরিদপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের মধুখালীতে ট্রাকের চাপায় এক শিশু ও চার নারী শ্রমিক নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও কয়েকজন।
মধুখালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সন্ধ্যা ৬টার দিকে যশোরগামী ট্রাকটি (যশোর -জ-১১-০৩৩০) নিয়ন্ত্রণ হারিয়ে ওই পাঁচ জনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। উদ্ধার কাজ চলছে।”
নিহতরা হল- মমতাজ (৩৫), আনোয়ারা (৪০), আমিরন (৩০), আলেয়া (১৭) এবং আমিরনের মেয়ে আফসানা (৭)। তাদের সবার বাড়ি পরীক্ষিতপুরে।
ওই নারীরা আলতু খান জুট মিলে শ্রমিকদের রান্নার কাজ করত। কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আবদুর রব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৪৮ ঘ.
bdnews24