২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি সঙ্কটে গাজীপুর জেলা কারাগার

কারাগারে অর্ধ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এবং ৮৮৩ জন বন্দির জন্য প্রতিদিন ২ লাখ লিটার পানির প্রয়োজন হয়, যা এখন বাইরে থেকে আনতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর জেলা কারাগারে গত তিনদিন ধরে পানি সঙ্কট চলছে। গত ৫ সেপ্টেম্বর রাত থেকে এই সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এর ফলে বাইরে থেকে পানি নিয়ে প্রয়োজন মেটানো হচ্ছে। কারাধ্যক্ষ আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলোন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় কারাগারের গভীর নলকূপটি দিয়ে পানি উঠছে না। কারাগারে অর্ধ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এবং ৮৮৩ জন বন্দির জন্য প্রতিদিন ২ লাখ লিটার পর্যন্ত পানির প্রয়োজন হয়। কারাধ্যক্ষ বলেন, “পাশের পুকুর, দুধের একটি কারখানা ও জেলা পুলিশ লাইন থেকে ট্যাঙ্কারে করে পানি এনে পান ও গোসলসহ অন্য প্রয়োজন মেটাতে প্রায় ১ লাখ লিটার পানি সরবরাহ করা হচ্ছে।” কারগারের নলকূপটি ১৪০ ফুট গভীরে স্থাপিত। গাজীপুর গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, এটা প্রায় ৩৫০ ফুট গভীরে স্থাপন করা প্রয়োজন। “আশেপাশে বেশ ক’টি গভীর নলকূপ স্থাপিত হওয়ায় পানির স্তর নেমে গেছে,” বলেন তিনি। কারগারের নলকূপটি অকেজোর হয়নি উল্লেখ করে ঢাকা গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মো. লুৎফুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরো গভীর থেকে পানি তোলার জন্য রোববারের মধ্যে পাইপ বসানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১৯ ঘ.