চাঁদপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে হিযবুত তাওহীদের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে শহরের কোড়ালিয়া রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মানিক মিয়া (২৭), শাহাদাত হোসেন (২৪), হেলাল উদ্দিন (২৫), নাইম আল হোসাইন (২৫) ও এরশাদুল কবির (৩৫)। মানিকের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী গ্রামে এবং অন্যদের বাড়ি ফেনী জেলার বিভিন্ন উপজেলায়।
চাঁদপুর সদর মডেল থানার এসআই মোস্তফা চৌধুরী জানান, গত কিছুদিন ধরে আটককৃতদের ওপর পুলিশি নজর ছিল।
“তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের ঘরে অভিযান চালিয়ে হিযবুত তাহরীর বেশকিছু বই, সিডি ও লিফলেট উদ্ধার করে।”
কোড়ালিয়া রোড এলাকার খাঁ বাড়ি থেকে তাদের আটক করা হয়। তারা ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করত বলে জানায় পুলিশ।
সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২৩ ঘ.
bdnews24