২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে ভেজাল ব্যবসায়ীদের শাস্তি দাবি

খাদ্যে ভেজাল মেশানো ব্যবসায়ীদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে ভেজাল মেশানো ব্যবসায়ীদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শনিবার দুপুরে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের জেলা আহ্বায়ক শাহিনুর আক্তার শাহিন, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, মহিলা ফোরামের নেত্রী সুলতানা আক্তার। সংহতি বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শওকত আলী। বক্তারা বলেন, খাদ্যে রাসায়নিক দ্রব্যের মিশ্রন জনগণকে তিলতিল করে মৃত্যুর দিকে এগিয়ে নিচ্ছে। দুধে মেলামাইন মেশানোর ফলে অনেক শিশুর মৃত্যু হয়েছে। “ফরমালিন, কার্বাইড, মেলাইন, ইউরিয়াসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশ্রিত পণ্য নির্বিচারে বাজারে বিক্রি হচ্ছে। মানুষ তা খাচ্ছে এবং প্রতিক্রিয়ায় ক্যান্সারসহ ভয়ংকর সব রোগে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হচ্ছে।” সরকারের ভ্রাম্যমাণ আদালত কিছুটা ভূমিকা রাখলেও তা যথেষ্ট নয় উল্লেখ করে ভেজালকারী ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বিএসটিআই-এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজসে ভেজাল জিনিস বাজারে আসার ছাড়পত্র পাচ্ছে, বলেও মন্তব্য করেন বক্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬১৪ ঘ.