লক্ষ্মীপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেয়েকে অপহরণে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তার মাকে খুন করেছে। ছুরিকাঘাতে গুরুতর আহত হন মেয়েটির বাবা।
উত্তর চরকালকিনি গ্রামের গণি হাজী বাড়িতে বৃহস্পতিবার রাতে এ হামলায় নিহত হন শাহিনুর আক্তার (৪৫)।
শাহিনুর আক্তারের স্বামী স্কুল শিক্ষক আবদুল গণিকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে কমলনগর থানার ওসি এনামুল হক বলে, রাত সাড়ে ১২টার দিকে একদল যুবক আব্দুল গণির বাড়িতে ঢুকে তার দশম শ্রেণিতে পড়–য়া মেয়েকে অপহরণের চেষ্টা করে।
মেয়েটির মা শাহিনুর আক্তার বাধা দিলে সন্ত্রাসীর ছুরিকাঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ সময় আবদুল গণি চিৎকার দিলে তাকেও ছুরিকাঘাত করে তারা। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24