২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোবার ঘর থেকে তরুণীর লাশ উদ্ধার

রাজধানীর বনানী এলাকার একটি বাসা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানী এলাকার একটি বাসা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে তন্দ্রা রানী দে (২৫) নামের ওই তরুণী। তার স্বামী জুয়েল হাওলাদার বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর নিউজরুম এডিটর। বানানী থানা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তন্দ্রা। জুয়েল ওই অবস্থায় তাকে দেখামাত্র নিচে নামান। পুলিশ শুক্রবার সকালে গিয়ে বাসার খাটের ওপর তন্দ্রার লাশ পায়। “প্রাথমিক লক্ষণে মনে হচ্ছে, এটা আত্মহত্যা। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা।” তিন ভাই এক বোনের মধ্যে তন্দ্রা ছিলেন দ্বিতীয়। তার বাবা তপন কুমার দে। বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই মনিরুজ্জামান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭৩৫ ঘ.