ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মেরুল বাড্ডায় বাসের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাড্ডা থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, শুক্রবার ভোরে মেরুল বাড্ডা মাছের বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহীন (২০) ওই বাজারের একজন কুলি ছিলেন বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ভোরে তুরাগ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে শাহীন গুরুতর আহন হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৩৩০ ঘ.
bdnews24