২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে অর্ধেকের বেশি প্রবীণ নির্যাতনের শিকার

দেশের অর্ধেকেরও বেশি প্রবীণ পরিবারের সদস্যদের হাতে শারীরিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে বলে এক গবেষণায় বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- দেশের অর্ধেকেরও বেশি প্রবীণ পরিবারের সদস্যদের হাতে শারীরিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে বলে এক গবেষণায় বলা হয়েছে। এসব প্রবীণরা বেশিরভাগ ক্ষেত্রে নিজ সন্তান, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনী এমনকি জীবনসঙ্গীর কাছ থেকে বঞ্চিত হচ্ছেন বলে বলে ওই গবেষণায় দেখানো হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পপুলেশন সায়েন্সেস বিভাগ এবং হেল্পএজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘ঢাকা শহরের দরিদ্রদের মধ্যে বয়স্ক মানুষের বিরুদ্ধে নির্যাতন’ বিষয়ে এক সেমিনারে গবেষণার ফল প্রকাশ করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী বলেন, দেশের ৮৮ দশমিক ৪ ভাগ প্রবীণ মানসিক নির্যাতন, ৮৩ দশমিক ৩ ভাগ অবহেলা ও ৫৪ দশমিক ৪ ভাগ অর্থনৈতিক প্রবঞ্চনার শিকার হচ্ছেন। তবে পুরুষের তুলনায় নারীরা পারিবারিক নির্যাতনের শিকার অপদস্থ হচ্ছেন বেশি। বাংলাদেশে ৬০ বছর বয়সের মানুষের সংখ্যা প্রায় এক কোটি, যা মোট জনসংখ্যার ৬ দশমিক ৫ ভাগ। প্রবীণ জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকা-ে অন্তর্ভুক্ত করে জাতীয় পরিকল্পনা নেয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। হেল্পএজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ ঢাকা শহরের ৩টি আবাসিক এলাকায় এ জরিপ চালায়। বিভাগের চেয়ারপার্সন মোহাম্মদ বেল¬াল হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন হেল্পএজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নির্ঝরিণী হাসান ও সংস্থার পলিসি ম্যানেজার শাশ্বতী বিপ্ল¬ব। এতে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, এনজিও, দাতাগোষ্ঠীর প্রতিনিধি, গবেষক ও বিশেষজ্ঞরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২২০৮ ঘ.