২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্দমায় ব্যবসায়ীর লাশ

রংপুর মহানগরীর একটি নর্দমা থেকে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

রংপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মহানগরীর একটি নর্দমা থেকে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিলন সদর উপজেলার রাজেন্দ্রপুর ইউনিয়নের কেরানীরহাট চুতরীর মোড় এলাকার বাবু সরকারের ছেলে। তিনি শহরের পাইকাটারী গ্রামে পরিবার নিয়ে ভাড়া থাকতেন এবং মাছের ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাতে শহরের পশ্চিম বাবুখাঁ এলাকার একটি নর্দমা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। কোতয়ালী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে লাশ নর্দমায় ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” নিহতের শ্যালক আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যার পর মিলন রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল বাজারে যান। রাতে আর ফিরে আসেননি। “তিনি গ্রামের বাড়িতে গেছেন বলে আমরা ধারণা করেছিলাম,” বলেন তিনি। ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/২১৩৬ ঘ.