২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতকড়া খুলে আসামির পলায়ন

সীতাকু- থানা থেকে আদালতে নেয়ার সময় এক আসামি পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকু- থানা থেকে আদালতে নেয়ার সময় এক আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংক এলাকা থেকে সাত্তার মিয়া (২৮) নামে ওই আসামি পালিয়ে যায়। বুধবার রাতে সীতাকু- থানাধীন ভাটিয়ারী এলাকা থেকে চার কেজি গাঁজাসহ সাত্তারকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান থানার ওসি সামিউল হাসান। তিনি জানান, আদালতে নিয়ে যাবার সময় সিএনজি চালিত অটোরিকশা থেকে সাত্তার পালিয়ে যায়। এদিকে আদালত পরিদর্শক অনু মং জানান, দুইজন আসামি নিয়ে আসার সময় হাতকড়া খুলে একজন পালিয়ে যায়। ওই আসামির হাতকড়াটি নষ্ট ছিল বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/২১২৮ ঘ.