২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জে পেপার মিলকে ২৫ লাখ টাকা জরিমানা

মেঘনা নদী দূষণের দায়ে মুন্সীগঞ্জে ‘পাইওনিয়ার পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড’ নামের একটি পেপার মিলকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদী দূষণের দায়ে মুন্সীগঞ্জে ‘পাইওনিয়ার পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড’ নামের একটি পেপার মিলকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এই প্রতিষ্ঠান সাত বছর ধরে বেআইনিভাবে কারখানা পরিচালনা করে আসছিল। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরিমানা ছাড়াও অবিলম্বে কারখানাটি বন্ধ ও মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলারও নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র ছাড়াই ২০০৬ সালে কারখানাটি প্রতিষ্ঠা করা হয়। কারখানাটি বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রতিদিন পাঁচ থেকে ছয় টন কাগজ উৎপাদন করছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কারখানাটি এ পর্যন্ত ১৬ কোটি লিটার দূষিত তরল বর্জ্য ফেলেছে। এ অশোধিত বর্জ্য খাল হয়ে মেঘনা নদীতে মিশছে। যা মেঘনা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কারখানাটি পরিবেশ আইনে লাল-শ্রেণীভুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এইচএ/১৮৩৩ ঘ.