২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ডাকাতের চাপাতিতে আহত ৩

রাজধানীর কাফরুলের সেনপাড়া পর্বতার এক বাসায় তিনজনকে কুপিয়ে আহত করেছে ডাকাতরা। এসময় ডাকাতদল ২৩ ভরি স্বর্ণালঙ্কারসহ টাকা ও ডলার নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 05:02 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলের সেনপাড়া পর্বতার এক বাসায় তিনজনকে কুপিয়ে আহত করেছে ডাকাতরা। এসময় ডাকাতদল ২৩ ভরি স্বর্ণালঙ্কারসহ টাকা ও ডলার নিয়ে যায়। কাফরুল থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোররাতে সেনপাড়ার ৪ নম্বর রোডের ৬ নম্বর বাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। “পাঁচ ডাকাত ভবনের বাইরের পাইপ বেয়ে তৃতীয় তলার ওই ফ্ল্যাটে ঢোকে। বাসার লোকজন এ সময় চিৎকার শুরু করলে তাদের এলোপাতাড়ি কুপিয়ে ডাকাতরা পালিয়ে যায়।” গৃহকর্তা জাফর উল¬াহ, তার শ্যালক মো. পারভেজ ও ভাগ্নে জাহাঙ্গীরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন জাফর উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতদল ঘরে প্রবেশ ঢুকে বলে ১০ লাখ টাকা কোথায় রেখেছিস চাবি দে।” “১০ লাখ টাকা নেই বলতেই এক ডাকাত আমার হাতে চাপাতি দিয়ে কোপ দেয়। এভাবে তারা পারভেজ ও জাহাঙ্গীরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘরের আলমারি থেকে ২৩ ভরি স্বর্ণালঙ্কার, প্রায় সাড়ে ৩ লাখ টাকা ও ২০০ ডলার নিয়ে যায়।” জাফর উল্লাহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক ছিলেন জানিয়ে বলেন, বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ওসি জানান, ডাকাতরা পালানোর সময় এলাকাবাসী আবু সাঈদ নামে একজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/আরএ/১৫৩৪ ঘ.