২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রাক চালকের

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় বাসের ধাক্কায় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় বাসের ধাক্কায় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। নিহত রতন চৌধুরী (৪৫) নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টালী চৌধুরী বাড়ির ক্ষেশপ চৌধুরীর ছেলে। বুধবার দুপুরে মিরসরাই থানার বারইয়ারহাট এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. আবদুল জলিল। তিনি জানান, মারাত্মক আহত অবস্থায় রতনকে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১৪৮ ঘ.