চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলাইকা গ্রামে বুধবার পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত বেলাল হোসেন (২) স্থানীয় আব্দুল মালেকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার বাড়ির পাশে খেলার সময় শিশুটি পুকুরে পড়ে যায়।
আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৪০ ঘ.
bdnews24