২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় ডাক বিভাগের সাবেক মহাপরিচালক কারাগারে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ডাক বিভাগের সাবেক মহাপরিচালক এস এম আবদুস সালামকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 06:17 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ডাক বিভাগের সাবেক মহাপরিচালক এস এম আবদুস সালামকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতে মামলার শুরু থেকে পলাতক সালাম আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক মোজাম্মেল হোসেন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুনীর্তি দমন কমিশনের আইনজীবী রফিকুল ইসলাম মিঠু সালামকে কারাগারে পাঠানোর এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। ২০১০ সালের ১৯ অক্টোবর দুনীর্তি দমন কমিশনের সহকারী পরিচালক মো. মোনায়েম হোসেন রমনা থানায় সালামের বিরুদ্ধে এ মামলা করেন বলে নথিপত্র সূত্রে জানা যায়। ৫০ লাখ ৯ হাজার ৬শ ৬৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গত বছরের ১০ মে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/০০১২ ঘ.