ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারিভাবে জনশক্তি রপ্তানির উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দিয়েছে দেশে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন।
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)।
সভায় বায়রা নেতারা বলেন, “সরকারি উদ্যোগে জনশক্তি রপ্তানির পরামর্শদাতারা দেশের ক্ষতি করছে। কারণ ব্যবসার ক্ষেত্র তৈরি করা সরকারের কাজ, ব্যবসা করা নয়। এতে সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা আরো দুর্নীতির দিকে ঝুঁকে পড়বে।”
বায়রা সভাপতি শাহজালাল মজুমদারের সভাপতিত্বে সভায় সংগঠনের মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএএইচ/এইচএ/২২২০ ঘ.
bdnews24