২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলিতে ধর্মঘট প্রত্যাহার

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন আমদানিকারকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের হিলি স্থলবন্দরে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন আমদানিকারকরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং বন্দর কর্তৃপক্ষের মধ্যে বৈঠক শেষে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। বন্দর এলাকায় যানজট নিরসন, পণ্য চুরি রোধ ও হয়রানি বন্ধসহ বিদ্যমান সমস্যা সমাধানের দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় আমদানিকারকরা। এতে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। তবে বন্দরের ভিতরে মালামাল ওঠানামার কাজ চলছিল। হিলি পানামা পোর্ট লিংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী নেপাল সমঝোতার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠক শেষে বুধবার থেকে বন্দরে আমদানি-রপ্তানির কাজ পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে তিনি জানান। বৈঠকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকত মজুমদার, উপজেলা চেয়ারম্যান আজিজার রহমান, আমদানিকারক হারুন-উর-রশিদ, মোহম্মদ সেলিম, সহিদুল ইসলাম, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন উপস্থিত ছিলেন। হিলি স্থলবন্দর কাঁচামাল আমদানিকারক গ্রুপের আহবায়ক হারুন-উর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলোচনায় মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হবে লিখিত সিদ্ধান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৫ ঘ.