২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর ভাসমান লাশ উদ্ধার

রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ১২ বছর বয়সী শিশুর লাশ ভাসতে দেখে জনতা পুলিশকে খবর দেয়। শিশুটির পরনে ছিল কালো জিন্সপ্যান্ট ও সবুজ গেঞ্জি। পল্টন থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটির শরীরে নতুন কোন ক্ষতের চিহ্ন নাই। তবে হাতে পুরোনো ক্ষত দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮২৩ ঘ.