২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাত আড়াইটার দিকে কামরাঙ্গীরচরের মামিনবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার বিকেলে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তারা হলেন, মো. হানিফ (৪২) ও রাস্ট্র মিয়া (৩৫)। তাদের কাছে একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮০১ ঘ.