ঝালকাঠী, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর সদরের উত্তরকীস্তাঠী আবাসন প্রকল্পের একটি ঘরে বিস্ফোরণের ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে এ ঘটনায় আহত মো. সোহেল (১৮) সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি তার মা বেবি বেগমকে নিয়ে আবাসন প্রকল্পের একটি ঘরে থাকতেন।
মঙ্গলবার সকালে সোহেলের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে জানান, রাতে ওই আবাসন প্রকল্পের ঘরটিতে অভিযান চালিয়ে সোহেলের রক্তমাথা জামা এবং রেডিওর অ্যান্টেনার মতো তিনটি বস্তু উদ্ধার করা হয়।
“বিস্ফোরণের কারণ সম্পর্কে সে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি”, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১৮ ঘ.
bdnews24