২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান অপহরণ

লক্ষ্মীপুর সদরের বশিকপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জেহাদীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

লক্ষ্মীপুর, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-লক্ষ্মীপুর সদরের বশিকপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জেহাদীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে পোদ্দার বাজার থেকে উপজেলা আওয়ামী লীগের এই সহ-সভাপতিকে অপহরণ করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পোদ্দার বাজারের ব্যবসায়ীরা রোববার সকালে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করে। এরপর দুপুরে লক্ষ্মীপুর শহরে এসে আবার বিক্ষোভ মিছিল এবং অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, রাত ১১টার দিকে একদল অস্ত্রধারী লোক পোদ্দার বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ফাঁকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে। পরে তারা চেয়ারম্যান জেহাদীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। “খবর পেয়ে পুলিশ রাতেই জেলা ও জেলার বাইরে বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে ও ব্যাপক তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। তবে অভিযান অব্যাহত রয়েছে,” বলেন তিনি। এদিকে জেলা আওয়ামী লীগ ও জেলা ইউনিয়ন পরিষদ সমিতির নেতারা দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য স্থানীয় সন্ত্রাসী লাদেন মাসুম গ্রুপকে দায়ী করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২২০০ ঘ.