২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: নারাজি বিষয়ে আদেশের রিভিশন

নরসিংদীর মেয়র লোকমান হত্যা মামলার অভিযোগপত্রে নারাজি বিষয়ে আদেশ রিভিশনের আবেদন গ্রহণ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

নরসিংদী, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মেয়র লোকমান হত্যা মামলার অভিযোগপত্রে নারাজি বিষয়ে আদেশ রিভিশনের আবেদন গ্রহণ করেছে আদালত। রোববার নরসিংদী জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহজাহান রিভিশন আবেদন গ্রহণ করে নিম্ন আদালতের নথি তলব করেছেন। আগামী ৩ অক্টোবর রিভিশিন আবেদনের উপর শুনানির দিন ধার্য করা হয়। বর্তমান মেয়র কামরুজ্জামান জেলা ও দায়রা জজ আদালতে বাদীপক্ষে এই রিভিশন আবেদন দাখিল করেন। রিভিশন আবেদনে কামরুজ্জামান বলেন, লোকমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মামুনুর রশিদ মণ্ডল সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত না করে এজহারভুক্ত ১১ জন আসামিকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেন আদালতে। এতে বাদীপক্ষ ২৪ জুলাই মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে একটি নারাজি আবেদন দাখিল করে। কিন্তু পরদিন (২৫ জুলাই) শুনানি শেষে বাদীপক্ষের নারাজি দরখাস্ত নাকচ করে অভিযোগপত্র আমলে নেয় আদালত। মুখ্য বিচার বিভাগীয় হাকিম নিতাই চন্দ্র সাহার এই আদেশের রিভিশন আবেদন করা হয় গত ২৮ অগাস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১২ ঘ.