ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচায় এক নারী গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার দুপুরে উত্তর যাত্রাবাড়ীর একটি ষষ্ঠ তলার বাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নারীর নাম পারুল বেগম (৪০)।
নিজেদের লাইসেন্স করা পিস্তল পরিষ্কার করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, দুপুরে পারুলের ছোট বোন মনি বেগম তার স্বামী মনিরুজ্জামানের লাইসেন্স করা পিস্তল পরিষ্কার করার সময় একটি গুলি বের হয়ে পাশে থাকা পারুলে পেটে লাগে।
গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনেন মনি বেগম।
তিনি বলেন, পারুল ও মনি দুই বোন সম্পর্কে একে অপরের জা।
গুলির ঘটনাটি একটি দুর্ঘটনা নাকি অন্যকিছু তা পুলিশ খতিয়ে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০০৪ ঘ.
bdnews24