২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মটর সাইকেলের ধাক্কায় শিশু নিহত

বাগেরহাটে মটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 06:11 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে মটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। শনিবার রাতে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত জুবায়ের হোসেন মারজান (৮) ডেমা হাফিজিয়া মাদ্রাসার নুরানি মক্তব শাখার প্রথম শ্রেণীর ছাত্র ছিল। সে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের শেখ ওমর ফারুকের ছেলে। বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মশিউর রহমান জানান, জুবায়ের চিকিৎসাধীন অবস্থায় রাত আটটায় মারা যায়। বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, শনিবার বিকেলে ডেমা সেতুর কাছে জুবায়েরকে দ্রুতগামী একটি মটর সাইকেল ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত ছাড়াই জুবায়েরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২০০ ঘ.