২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিকদের বিকেএমইএ কার্যালয় ঘেরাও

কারখানা বন্ধের প্রতিবাদ এবং শ্রমিকদের বিরুদ্ধে মামলার প্রত্যাহারের দাবিতে বিকেএমইএ কার্যালয় ঘেরাও করেছে শ্রমিকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারখানা বন্ধের প্রতিবাদ এবং শ্রমিকদের বিরুদ্ধে মামলার প্রত্যাহারের দাবিতে বিকেএমইএ কার্যালয় ঘেরাও করেছে শ্রমিকেরা। শনিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয় ঘেরাওয়ের পর তারা কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি দেয়। স¤প্রতি ঢাকার শ্যামপুরের ইমাম নিটিং ডাইং অ্যান্ড ফিনিসিং লিমিটেড’র কারখানা বন্ধ ঘোষণা এবং ৭০ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘেরাওকালে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম রনি, বাহারানে সুলতান বাহার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা হাফিজুল ইসলাম হাফিজ, বিমল কান্তি দাস, ইকবাল হোসেন, নুরুল ইসলাম ও সুলতানা আহমেদ লিপি। তারা বলেন, ঈদের ছুটির পর শ্রমিকরা এসে দেখে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই কারখানায় ১২ শতাধিক শ্রমিক কাজ করে। তারা আরো বলেন, শুধু তাই নয় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছে। তারা কারখানা চালু এবং শ্রমিকদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০১৩ ঘ.