২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে নিহত ২

মৌলভীবাজার ও চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

মৌলভীবাজার/চুয়াডাঙ্গা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার ও চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছেন। মৌলভীবাজারের কুলাউড়ায় অজ্ঞাত এক ব্যক্তি এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক শিশু নিহত হয় বলে জানিয়েছে জিআরপি পুলিশ। কুলাউড়া রেলওয়ে (জিআরপি) থানার ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১টার দিকে বরমচাল রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইনে কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন। ময়না তদন্তের জন্য তার লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে জানান ওসি। অপরদিকে পোড়াদহ রেলওয়ে ফাঁড়ির ওসি সেকেন্দার আলী জানান, সকাল ১১টার সময় উথলী রেল ক্রসিংয়ে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি পরিবহনের (করিমন) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে করিমন আরোহী মেহেরপুর জেলার মোনাখালী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী খোদেজা বেগম (৬০) ও তার নাতিন নিতু (১২) গুরুতর আহত হয়। তাদেরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় নিতু মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩২৫ ঘ.