২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাবাজার কর্মীদের বেতন-ভাতা পরিশোধের দাবি

বাংলাবাজার পত্রিকার সাংবাদিক ও কর্মচারীদের বেতন-ভাতা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাবাজার পত্রিকার সাংবাদিক ও কর্মচারীদের বেতন-ভাতা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বুধবার পত্রিকার তেজগাঁও কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচিতে অংশ এ আহ্বান জানান সংগঠনের সভাপতি ওমর ফারুক। তিনি বলেন, “আর না হলে সরকারি সহায়তা নিয়ে পত্রিকা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” বেতন ভাতা পরিশোধের দাবিতে ডিইউজে’র বাংলাবাজার পত্রিকা ইউনিট এ কর্মসূচি পালন করে। ডিইউজে বাংলাবাজার পত্রিকার ইউনিট প্রধান মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বাংলাবাজার পত্রিকার বার্তা প্রধান মুফদি আহমেদ, প্রধান প্রতিবেদক মশিউর রহমান ও আতিক হেলাল। ওমর ফারুক ঈদের আগে সাংবাদিক ও কর্মচারীদের বেতন ভাতা না দিয়ে পত্রিকা বন্ধ ও অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৬৫৯ ঘ.