গাজীপুর, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে গাজীপুরা প্রাইমারি স্কুল সংলগ্ন পুকুরে ডুবে মো. ইয়াসিন (৭) ও মো. তাসলিমের (৭) মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।
ইয়াসিন ময়মনসিংহের হালুয়াঘাট থানার দারাবাজার এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে। তাসলিম কুমিল্লার সোনাইমুড়ি বড়–রা এলাকার আব্দুল করিমের ছেলে।
তারা দুজনই গাজীপুরা মডেল মাদ্রাসার ছাত্র বলে স্বজনরা জানিয়েছে।
ইয়াসিনের বাবা নির্মাণ শ্রমিক মিনহাজ উদ্দিন সাংবাদিকদের বলেন, গাজীপুরার পশ্চিম পাড়া ভাড়া বাসা থেকে সোমবার বিকালে ইয়াসিন ও তাসলিম তাদের ভাড়া বাসা থেকে একসঙ্গে খেলাধুলা করতে বের হয়ে আর বাসায় ফিরেনি।
রাতে তাদের বিভিন্ন স্থানে খোঁজা হয়। মঙ্গলবার ভোরে পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০২ ঘ.
bdnews24