রংপুর, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে ধর্মদাস মুসলিম পাড়গাঁ গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত বকুল (৪৫) ও রাশেদ (৩০) গ্রামের ফজলুল হকের ছেলে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) অলিয়ার রহমান সাংবাদিকদের বলেন, সেচের জন্য খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।
তিনি জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৯ ঘ.
bdnews24