ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিল ও ইতালিতে সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশের দুই রাষ্ট্রদূত মঙ্গলবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেছেন।
বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
রোববার ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে শামীম আহসান এবং শাহাদাৎ হোসেন ইতালির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দুই দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান। তিনি এজন্য উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন তাদের।
ব্রাজিলের রাষ্ট্রদূতকে রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ থেকে ব্রাজিলে তৈরি পোশাক রপ্তানি করা হয়। দেশটিতে আমাদের তৈরি পোশাকের বাজার আরো স¤প্রসারণের প্রয়োজন। এছাড়া দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে তৈরি পোশাকের পাশাপাশি অন্য রপ্তানিযোগ্য পণ্যের বাজার সৃষ্টিতে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।”
এ ছাড়া ইতালির সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য স¤প্রসারণ, দেশে ইতালির বিনিয়োগ আকৃষ্ট করা এবং দেশটিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করতে ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে পরামর্শ দেন রাষ্ট্রপতি।
এ সময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৩৬ ঘ.
bdnews24