সাভার, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটকে মঙ্গলবার একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে জাবি’র প্রান্তিক গেইট সংলগ্ন মহাসড়কে যশোর থেকে আসা একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়।
এরপর ওখানে থাকা আরো কয়েকটি মোটরসাইকেলের আরোহী বাসটি থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।
পরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৪১ ঘ.
bdnews24