২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ শ্রমিককে মারধর, চুয়াডাঙ্গা ৪ রুটে বাস বন্ধ

তিন বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে চুয়াডাঙ্গা থেকে চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 09:06 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

চুয়াডাঙ্গা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে চুয়াডাঙ্গা থেকে চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। মঙ্গলবার দুপুর একটা থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-যশোর, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহণ শ্রমিকরা। ঘটনার সত্যতা স্বীকার করে আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান জানান, আসমানখালী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যাওয়া পরিস্থিতি শান্ত আছে। চুয়াডাঙ্গা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন ম-ল বলেন, “মঙ্গলবার সকাল ১০টার দিকে ভোরের আলো নামের একটি যাত্রীবাহী বাস মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা আসার পথে ভালাইপুরে কয়েকজন শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধু চালক বিনা উস্কানিতে বাস চালক আব্দুল হাই (৪০), সুপারভাইজার মুক্তার হোসেন (২৮) ও সহকারী ফরিদকে (২২) মারধর করে।” এরই প্রতিবাদে চুয়াডাঙ্গা থেকে চারটি রুটে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল জানান, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৫৪ ঘ.