গাইবান্ধা, ২৮ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে এক স্বামী বিরুদ্ধে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার এ হত্যাকা-ে জড়িত সন্দেহে নিহতের স্বামী সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সাইফুল হিংগারপাড়া গ্রামের ফেলান মুন্সির ছেলে।
নিহত নিহত গৃহবধু ছালেহা বেগম (২০) একই উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গঙ্গা নারায়ণপুর গ্রামের আব্দুস সামাদের মেয়ে।
সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান জানান, মঙ্গলবার সকালে বাড়ির লোকজন শয়ন কক্ষের বিছানায় ওই গৃহবধুর লাশ দেখতে পায়।
এ ঘটনা জানাজানি হলে সাইফুলকে আটক করে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।
“নিহত ছালেহার গলায় ক্ষত চিহ্ন রয়েছে।”
দাম্পত্য কলহের জের ধরে সোমবার রাতের কোনো এক সময় সাইফুল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বলে জানান ওসি।
লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২৬ ঘ.
bdnews24