২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩৬ নৌডাকাত গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকা থেকে ৩৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে উপকূলরক্ষী বাহিনী-কোস্টগার্ডের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 06:05 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকা থেকে ৩৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে উপকূলরক্ষী বাহিনী-কোস্টগার্ডের সদস্যরা। সোমবার রাত সাড়ে ৮টা থেকে মঙ্গলবার ভোর সোয়া ৪টা পর্যন্ত বহির্নোঙরের আলফা, ব্রাভো ও চার্লি অ্যাংকরেজের বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে জানান কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আতিকুর রহমান। তিনি জানান, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জ্বালানি তেল, দা, ছুরি, বর্শাসহ দস্যুতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা ও একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়েছে। আতিকুর রহমান বলেন, বহির্নোঙরে অবস্থিত বিভিন্ন বিদেশি জাহাজে ডাকাতির চেষ্টা ও প্রস্তুতির সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ৩৬ জনকে আটক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/১১৫৬ ঘ.