২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে পুড়েছে ৮টি ঘর

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে আগুনে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে আগুনে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনু মিয়া সওদাগরের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে হাটহাজারী ফায়ার স্টেশনের কর্মকর্তা মান্নান পাটোয়ারী জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই বাড়ির রমজান আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘরসহ আশে পাশের মোট আটটি কাঁচা ঘর আগুনে পুড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২২১০ ঘ.