২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পলিটেকনিক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরার মহম্মদপুর উপজেলা থেকে সোমবার পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

মাগুরা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মহম্মদপুর উপজেলা থেকে সোমবার পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মেহেদী হাসান পাভেল (১৯) ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের আবহাওয়া বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র। তিনি জোকা গ্রামের রেজাউল ইসলাম রিজুর ছেলে। বাবা রেজাউল ইসলাম রিজুর অভিযোগ, প্রেম সংক্রান্ত কারণে প্রতিবেশী সেলিম আজাদ তার ছেলেকে প্রায়ই হুমকি দিত। রোববার রাতে পাভেলকে ফোনে আবারও হুমকি দেয় এবং বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সোমবার সকালে সেলিম আজাদের বাড়ির পাশে একটি গাছে পাভেলের ঝুলন্ত লাশ পাওয়া যায়। সেলিম আজাদের পরিবার পাভেলকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি। মহম্মদপুর থানার ওসি মো. সগির মিয়া বলেন, গলায় ফাঁসের কারণে পাভেলের মৃত্যু হয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬০০ ঘ.