২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে ডুবে সোমবার প্রতিষ্ঠানটির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

কুষ্টিয়া, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে ডুবে সোমবার প্রতিষ্ঠানটির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত নাজমুল ইসলাম (২৩) কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার আব্দুল বারীর ছেলে। কুষ্টিয়া মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলা শেষে সকাল সাড়ে ৭টার দিকে পুকুরে গোসল করতে নামেন নাজমুল। সাঁতরানোর এক পর্যায়ে তিনি ডুবে যান। কিছুক্ষণ পর বন্ধুরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫৫ ঘ.