২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ভিজিএফ’র ১৬০ বস্তা চালসহ আটক ২

শেরপুর সদরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে ভিজিএফ’র ১৬০ বস্তা চালসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

শেরপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে ভিজিএফ’র ১৬০ বস্তা চালসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ সময় ট্রাক চালসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এরা হলেন ব্যবসায়ী রহিম উদ্দিন ও আজাদ হোসেন। শেরপুর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ উপলক্ষে ভিজিএফ’র চালগুলো বিতরণের জন্য দেওয়া হয়েছিল। বিকালে বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর থেকে চালগুলো ট্রাকে করে পাশের জেলা জামালপুর নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে সদরের ব্রহ্মপুত্র সেতুর কাছ থেকে আটক করা হয় এ ব্যাপারে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, আটক দু’জন পুলিশকে জানিয়েছেন- ভিজিএফ’র চালগুলো তারা বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের কাছ থেকে কিনেছেন। শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, এ ব্যাপারে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.