২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ছেড়ে সীতাকুণ্ডে আটকে মেঘনা এক্সপ্রেস

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির কারণে সীতাকুণ্ডে আটকে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

চট্টগ্রাম, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির কারণে সীতাকুণ্ডে আটকে পড়েছে। তবে বিকল্প পথ থাকায় এতে ঢাকা-চট্টগ্রাম কিংবা ঢাকা-সিলেট রুটে রেল চলাচল বন্ধ নেই বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। রোববার বিকাল ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় মেঘনা এক্সপ্রেস। এটি সীতাকুণ্ডের ভাটিয়ারি ও ফৌজদারহাট স্টেশনের মাঝামাঝি স্থানে আটকে রয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেঘনা এক্সপ্রেসের মাঝখানের একটি বগির ইক্যুইলাজার বিম ভেঙে যায়। এটা ঠিক করার কাজ চলছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৪৮ ঘ.